সিঙ্গাপুর প্রবাসী জামিউল ইসলাম শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা সম্মাননায় ভূষিত

সিঙ্গাপুর প্রবাসী জামিউল ইসলাম শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা সম্মাননায় ভূষিত
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং প্রবৃদ্ধির চাকা সচল রাখতে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ জামিউল ইসলাম শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন। বৈদেশিক চ্যানেলে বৈধ উপায়ে অর্থ প্রেরণ করে দেশের উন্নয়নে অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানিত করতে বর্ণাঢ্য এক আন্তর্জাতিক আয়োজনে এ স্বীকৃতি প্রদান করা হয়। সোমবার (১০ আগস্ট ২০২৬) সন্ধ্যায় সিঙ্গাপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা অনুষ্ঠানটি উদযাপিত হয়। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের খ্যাতনামা জাতীয় সংবাদপত্র 'দৈনিক বণিক বার্তা' এবং সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান 'থাকরাল গ্রুপ'।

আরও পড়ুন: অস্ত্র ঠেকিয়ে এমপির সম্পত্তি দখলের অভিযোগে আদালতে মামলা

উক্ত জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন। তিনি নিজ হাতে বাংলাদেশের অর্থনীতিতে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখা বাছাইকৃত সেরা ১৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার হাতে মর্যাদাপূর্ণ এই সম্মাননা স্মারক তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত বিশিষ্টজনদের মাঝে জামালপুরের সন্তান ইঞ্জিনিয়ার জামিউল ইসলামের নাম বিশেষভাবে প্রশংসিত ও সমাদৃত হয়।

আরও পড়ুন: কাজিপুরে অপহৃত স্কুলছাত্র বেলকুচি থেকে উদ্ধার, মূল অপহরণকারী গ্রেপ্তার

শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার গৌরব অর্জনকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামিউল ইসলাম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের কৃতি সন্তান। তিনি জাঙ্গালিয়া নয়াবাড়ীর সম্ভ্রান্ত পরিবারের মরহুম আব্দুল হাইয়ের সুযোগ্য পুত্র। বিগত দীর্ঘ ১৮ বছর ধরে বা দেড় যুগ ধরে তিনি সিঙ্গাপুরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কর্মজীবন পরিচালনা করছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে একটি খ্যাতনামা জাপানিজ বহুজাতিক কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী টিমের সফল গ্রুপ লিডার পদে দায়িত্ব পালন করছেন।

প্রকৌশলী জামিউল ইসলামের এই বিরল অর্জনে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাঁর নিজ জন্মভূমি জাঙ্গালিয়া গ্রামে বইছে আনন্দের আমেজ। স্থানীয় বাসিন্দারা এবং তাঁর আত্মীয়-স্বজনেরা জানান, প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে বৈধ পথে অর্জিত রেমিট্যান্স দেশে পাঠিয়ে তিনি কেবল নিজ পরিবারকেই নয়, বরং পুরো বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত থেকে এমন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ তাঁর পেশাগত নিষ্ঠা ও দেশপ্রেমেরই অনন্য বহিঃপ্রকাশ।

সূত্র: আয়োজক কমিটি ও সিঙ্গাপুরস্থ বিশেষ প্রতিনিধি।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন