প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
হেজবুত তাওহিদ নিষিদ্ধের দাবি: মাইজদীর মহাসম্মেলন সফলতার আশাবাদ
বিতর্কিত ও বিভ্রান্তিকর সংগঠন হেজবুত তাওহিদকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জোর দাবিতে নোয়াখালীর মাইজদীতে আয়োজিত মহাসম্মেলন সফল ও সার্থক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট আলেম ও ময়মনসিংহের ধর্মীয় ব্যক্তিত্ব হযরত আব্দুল হাকিম জুনায়েদ হুজুর। শনিবার (১ আগস্ট ২০২৬) এক বিশেষ বিবৃতিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি উক্ত সংগঠনটির বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
বিবৃতিতে হযরত আব্দুল হাকিম জুনায়েদ হুজুর উল্লেখ করেন যে, হেজবুত তাওহিদ নামধারী এই সংগঠনটি দীর্ঘদিন যাবত সুকৌশলে সাধারণ মুসলিম সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। ধর্মীয় চেতনাকে ভুল পথে চালিত করার মাধ্যমে তারা সামগ্রিকভাবে ইসলাম ধর্ম, সামাজিক শৃঙ্খলা ও আকিদার অপূরণীয় ক্ষতি সাধন করছে। তাদের মনগড়া ব্যাখ্যা ও কর্মকাণ্ড ধর্মপ্রাণ মানুষের ঈমান-আকিদার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে।
নোয়াখালীর মাইজদীতে অনুিষ্ঠত এই বিশাল মহাসম্মেলনকে ইসলামী মূল্যবোধ রক্ষার এক ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করা হয়। ধর্মীয় আলেম-ওলামা এবং তৌহিদি জনতার সমন্বয়ে আয়োজিত এই মহাসমাবেশ থেকে হেজবুত তাওহিদের অপপ্রচার ও বিভ্রান্তিকর তৎপরতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করেন তিনি। এই সম্মেলন থেকে দেশব্যাপী সঠিক ইসলামী বার্তা পৌঁছে যাবে বলে মত দেন তিনি।
আরও পড়ুন: সৌদি আরবের সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ
দেশের শান্তি, ধর্মীয় স্থায়িত্ব এবং সাধারণ জনগণের ঈমানি সুরক্ষার স্বার্থে সরকারের কাছে জরুরি আইনি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বিবৃতিতে মাননীয় সরকারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অনতিবিলম্বে সরকারি আদেশে এই ক্ষতিকর সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা উচিত। একই সাথে সাধারণ মানুষকে এই জাতীয় বিভ্রান্তিমূলক গোষ্ঠীর ফাঁদে না পা দেওয়ার জন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মাইজদীর এই মহাসম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও শীর্ষস্থানীয় আলেমরা অংশ নিয়েছেন। আয়োজক ও ধর্মীয় নেতৃবৃন্দ একবাক্যে হেজবুত তাওহিদের সমাজবিরোধী ও ধর্মবিরোধী অপতৎপরতার কড়া সমালোচনা করে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি ও ধর্মীয় প্রতিনিধি, দিগন্ত বাংলা নিউজ।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।