ক্যান্সারাক্রান্ত কনস্টেবল সাজ্জাদকে নওগাঁ জেলা পুলিশের মানবিক আর্থিক সহায়তা

ক্যান্সারাক্রান্ত কনস্টেবল সাজ্জাদকে নওগাঁ জেলা পুলিশের মানবিক আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

সহকর্মীর কঠিন বিপদে পাশে দাঁড়িয়ে আবারো মানবিকতার উজ্জ্বল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নওগাঁ জেলা পুলিশ। মরণব্যাধি ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে মারাত্মক শারীরিক জটিলতা ও দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন অবস্থায় থাকা কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে এই বিশেষ আর্থিক অনুদান ও সহযোগিতা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ লাইন্স ও প্রশাসনিক সূত্রে মানবিক এই উদ্যোগের বার্তা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী জোড়া অভিযান, ১০৪ পিস ট্যাবলেটসসহ গ্রেফতার ৩

অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ পুলিশ বাহিনীর বিশ্বস্ত সদস্য কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেন দীর্ঘদিন যাবত জটিল মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে পরিবারটি তীব্র আর্থিক সংকট ও মানসিক দুশ্চিন্তার মুখোমুখি হয়। এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নওগাঁ জেলা পুলিশ প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে একখানা সহায়তার আবেদন পেশ করেছিলেন।

আরও পড়ুন: সৌদিতে কারখানা অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু, শোকের মাতম

আবেদনপত্রের বিষয়বস্তু ও অসুস্থতার তীব্রতা বিবেচনা করে অত্যন্ত দ্রুততার সাথে সাড়া দেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বাহিনীর সদস্যের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়ে নিজ দপ্তরে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অনুদান হস্তান্তর করেন। আর্থিক সহায়তা প্রদানকালে পুলিশ সুপার মহোদয় চিকিৎসাধীন সাজ্জাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনা করেন।

সহায়তা প্রদানকালে জেলা পুলিশের অভিভাবক জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান যে, বাংলাদেশ পুলিশ কেবল আইনশৃঙ্খলা সুরক্ষাতেই নিয়োজিত নয়, বরং যেকোনো দূর্যোগ বা কঠিন সংকটে সহকর্মীদের পাশে দাঁড়ানোকে পেশাগত ও মানবিক দায়িত্বের মৌলিক অংশ বলে মনে করে। তিনি আরও উল্লেখ করেন, সাজ্জাদের এই কঠিন সময়ে জেলা পুলিশ পরিবার তাঁর পাশে রয়েছে এবং তাঁর দ্রুততম সুস্থতার জন্য পরম করুণাময়ের নিকট প্রার্থনা করার পাশাপাশি দেশবাসীর দোয়া আহ্বান করেন।

সূত্র: নওগাঁ জেলা পুলিশ মিডিয়া সেল।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন