জামিরতা বিদ্যালয় ও হাসপাতালের উন্নয়নে প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময়

জামিরতা বিদ্যালয় ও হাসপাতালের উন্নয়নে প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময়
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিরতা উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ১২৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি এবং অত্র অঞ্চলের চিকিৎসাসেবার প্রাণকেন্দ্র জামিরতা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত ও পূর্ণাঙ্গ কাজের দ্রুত অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পোরজনা ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব ও গণমান্য ব্যক্তিবর্গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ও পোরজনা এলাকার প্রাণপ্রিয় নেতা ডা. এমএ মুহিত এবং তাঁর একান্ত সচিব আল মামুনের সাথে এই দ্বি-পাক্ষিক প্রাতিষ্ঠানিক ও উন্নয়নমূলক বৈঠকে মিলিত হন।

আরও পড়ুন: সিরাজগঞ্জ, শাহজাদপুর রুপবাটি ইউনিয়নে বিএনপি নেতা গোলাম সরোয়ারের গনসংযোগ ও সংবর্ধনা

বৈঠককালে পোরজনা ও জামিরতা এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শতাব্দী প্রাচীন জামিরতা উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ১২৫ বছর পূর্ণ হওয়ার শুভক্ষণে কীভাবে বিদ্যালয়টির ঐতিহ্য বজায় রেখে একটি স্মরণীয় ও উৎসবমুখর অনুষ্ঠান আয়োজন করা যায়, সে বিষয়ে আলোকপাত করা হয়। একই সাথে এলাকার হাজার হাজার সাধারণ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল জামিরতা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থবির হয়ে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবি উত্থাপন করা হয়।

আরও পড়ুন: বনানীতে স্বর্ণালংকার কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ , ১, সহযোগী পলাতক

আলোচনা সভা শেষে মাননীয় প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত এবং তাঁর একান্ত সচিব আল মামুন জামিরতা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন ও হাসপাতালের অবকাঠামোগত কাজ দ্রুগ গতিতে শেষ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জোরালো আশ্বাস প্রদান করেন। একই সাথে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নসহ পুরো এলাকার প্রতিটি নাগরিক সুবিধা বৃদ্ধি ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সব সময় রূপরেখা অনুযায়ী পাশে থাকার সুদৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাঁরা। প্রতিমন্ত্রীর এই ইতিবাচক ও সেবামুখী মনোভাবের ফলে অত্র এলাকার মানুষের মাঝে চরম উৎসাহ ও আনন্দের উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

সূত্র: পোরজনা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রতিনিধি।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন